ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রীর

admin
মে ১৫, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ইতি খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ মে) সকালে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের শাকদহচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইতি উক্ত এলাকার কৃষক আব্দুল লতিফে মেয়ে এবং হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট পড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ইতি। এসময় আকস্মিক বজ্রপাত হলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

স/এষ্