জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ রবিবার ১৪ আগস্ট দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এসময় আরও উপস্থিত ছিলেন-মোঃ আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোনা, মোঃ নজরুল ইসলাম খান, পৌর মেয়র, নেত্রকোনা, মোঃ সেলিম মিয়া, সিভিল সার্জন, নেত্রকোনা, জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবর্গ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকেই।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
স/বি

