ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুক্তি পেতে যাচ্ছে বেলালী’র ইসলামী গজলের এ্যালবাম “আমি যদি পাখি হতাম”

admin
মে ১৫, ২০১৭ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সিডি চয়েজ এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে, লিয়াকত আলী বেলালী’র ইসলামী গজলের এ্যালবাম “আমি যদি পাখি হতাম”। সর্বমোট সুমধুর ১২টি গজল দিয়ে সাজানো হয়েছে বেলালী’র এই প্রথম একক এ্যালবাম । “এসএমএস” স্টুডিওতে গজল গুলোর ভয়েজ নিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক সজীব দাস এবং কথা ও সুরে ছিলেন, গীতিকবি মাসুদ আহমেদ ও শিল্পী নিজেই।

এ্যালবাম প্রসঙ্গে গীতিকবি মাসুদ আহমেদ বলেন, সবগুলো গজলই কথার গাঁথুনিতে এবং সুরের ভিন্নতায় অনেক বেশি মজবুত। লিয়াকত আলী বেলালী ভাইয়ের কণ্ঠে অন্যরকম মুগ্ধতা আছে যা সত্যিই দারুণ ভালো লাগার। আর এই ভালো লাগা থেকেই আমার এ্যালবামটি আয়োজন করা। সহযোগিতা করার জন্য সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ভাইয়ের নিকট কৃতজ্ঞতা।

লিয়াকত আলী বেলালী বলেন, আমি চেষ্টা করেছি কিছু ব্যতিক্রমধর্মী গজল করার। শ্রোতাদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
আগামী এক সপ্তাহের মধ্যে এ্যালবাম এর ভিডিওর কাজ শেষ হবে বলে জানা যায়। ভিডিও নির্মাণ করছেন শিশির ইমরান।

স/এষ্