ফরিদপুরে দৈনিক বাংলা ৭১ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন
ফরিদপুর ব্যুরো: মুক্তিযুদ্ধের ধারায় প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকা ও অনলাইন প্রোটাল উত্তরাধিকার একাত্তরকে আরো গতিশীল করার লক্ষে আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টায় ফরিদপুর শহরের এ্যাবলুম ক্যাফেটরিয়া চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলা ৭১ পত্রিকার কালচারাল এডিটর পীযুষ সিকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক বাংলা ৭১ স্টাফ রিপোটার তপু ঘোষাল, স্টাফ রিপোটার দিলিপ চন্দ্র, বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ,রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এস এ সিদ্দিকুর রহমান হীরা, সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন, বোয়ালমারী প্রতিনিধি কাজী হাসান ফিরোজ, মধুখালি প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মৃধা মুন্নু, নগরকান্দা প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস, বাগেরহাট জেলা প্রতিনিধি রনিকা বসু।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার, ফরিদপুর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক সাংবাদিক মানিক কুমার দাস, সাংবাদিক মোঃ শাহ জালাল, তাসনিম ইসলাম মাহী প্রমুখ।

