ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হাওড় অঞ্চলের দূর্গত মানুষের পাঁশে ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা

admin
মে ১৫, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জিলা স্কুলের কমলমতি শিক্ষার্থীরা হাওড় অঞ্চলের দূর্গত মানুষের পাঁশে দাঁড়িয়ে এক অনান্য দৃষ্টান্তের সৃষ্টি করল। তারা টিফিনের পয়সা বাঁচিয়ে দূর্গত মানুষের সাহায্যে ১১ হাজার ৬শ’ ৮৪ টাকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেছে।
জানা যায়, গত ১ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া হাওড় অঞ্চলের দূর্গত মানুষের সাহায্যের জন্য সকলের নিকট আহ্বান জানান। এ সময় সেমিনারে অংশ গ্রহণকারী ফরিদপুর জিলা স্কুলের কমলমতি শিক্ষার্থীরা হাওড় অঞ্চলের দূর্গত মানুষের দুর্দশায় ব্যথিত হয়ে ওঠে। পরে তারা স্কুলে সমাবেত হয়ে দূর্গত মানুষের সাহায্যে টিফিনের পয়সা বাঁচিয়ে জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। পরে তারা ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকের সহায়তায় প্রতি ক্লাসে গিয়ে মোট ১১ হাজার ৬শ’ ৮৪ টাকা সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে ।
এ বিষয়ে মূল উদ্যোক্তা জেলা স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র কে এম মশিউর রহমান বলেন, গত ১ তারিখে রাসিনের এক সেমিনারে হাওড় অঞ্চলের দুঃখ-দুর্দশার কথা শুনে আমরা ব্যাথিত হই। পরে স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস স্যারকে বিষয়টি অবগত করে তাদের সহযোগীতায় আমরা স্কুলের সকল ছাত্রদের কাছ থেকে টাকা তুলে তা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করি।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ওই সেমিনারে অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু জিলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা একটি মানবতার দৃষ্টান্ত হয়ে রইলো। আমি আমার বাচ্চাদের নিয়ে আশাবাদী। তাদের সঠিক দিক নিদের্শনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারলে এরাই হবে দেশ গড়ার কারিগর। তাই আমাদের সকলের দ্বায়িত্ব তাদের সঠিক পথ দেখানো।

স/এষ্