ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৪, ২০২২ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দলপা ইউনিয়ন শাখা, কেন্দুয়া, নেত্রকোনা কর্তৃক আয়োজিত ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের অংশ বিশেষ দিনব্যাপী মিলাদ মাহফিল, গাছের চারা রোপন এবং বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে দৈলা হাফেজিয়া মাদ্রাসা ও রঘুনাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে এবং ছাত্র/ছাত্রীদের মাঝে ৪ শত গাছের চারা রোপন করা হয়েছে। অতঃপর অত্র মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোহেল রানা, সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা বিশেষ অতিথি ছিলেন -সফিকুল ইসলাম জুয়েল সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, দলপা ইউনিয়ন শাখা, আতিকুর রহমান আতিক নেত্রকোনা জেলা যুবলীগ নেতা ও উপদেষ্টা আওয়ামী ঐক্য পরিষদ, লুৎফর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দলপা ইউনিয়ন শাখা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ, আলমগীর কবির, কামরুল হাসান রাজিব, ফয়সাল আমীন, সারোয়ার জামান লিংকন, ছাত্রলীগ নেতা, সম্রাট, কামাল, লিংকন, হৃদয়, পলাশ, মামুন, আশিক, এবং জেলা যুবলীগ নেতা রবিকুল আলম, রুকন, বকুল, রবিন,সুবেলসহ আরও অনেকেই।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন-একেএম তহিরুল ইসলাম বরুন, সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, দলপা ইউনিয়ন শাখা, সঞ্চালক ছিলেন- রুবেল রানা, সাধারণ সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দলপা ইউনিয়ন শাখা। ১৫ ই আগষ্টের শোক কে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যেকোন ষড়যন্ত্র রুখতে বদ্ধ পরিকর বলে সবাই প্রতিশ্রুতি করেন।

স/বি