ঢাকাশনিবার , ১৩ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে কেন্দুয়ার ইউএনও’র প্রেস ব্রিফিং

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৩, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে
কেন্দুয়ার ইউএনও’র প্রেস ব্রিফিং

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল মাঠে আশ্রয়ণ প্রকল্প নিয়ে সৃষ্ট বিষয়ের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, বলাইশিমুল খেলার মাঠ দখল করে নয় বরং মাঠটির অবৈধ দখল মুক্ত করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে।

একটি কুচক্রীমহল সরকারের ভাবমর্তি ক্ষুন্ন করতে মাঠ রক্ষার নাম দিয়ে আন্দোলন করছে। তারা প্রথম দিকে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়। আর এখন ১২ আগস্ট শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে পাট ও পাটকাঠি দিয়ে ৭ ও ৮নং ২টি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে দায়িত্বরত পুলিশ আগুন নেভাতে সক্ষম হয়। এতে কাঠ ও টিনের ক্ষতি হয়েছে।

তিনি কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, বলাইশিমুল ইউনিয়নসহ ষড়যন্ত্রকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। আগুন দেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এরই মধ্যে শনিবার (১৩ আগস্ট) দুপুরে জিজ্ঞাসা বাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গুয়েন্দা তথ্যের মাধ্যমে অনেকের নাম এসেছে।

যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ইউএনও আরও বলেন, ১.৮৭ একর জমির মধ্যে ১.৪১ একর জমি খেলার মাঠ হিসাবে অবশিষ্ট থাকছে এবং ৪৬. একর জমিতে ২৩টি ঘর নির্মাণ শুরু হলেও বর্তমানে পূর্ব উত্তরপার্শ্বে মাত্র ১২টি ঘর নির্মাণ সম্পন্ন করা হবে। প্রেস ব্রিফিং শেষে বিকাল সাড়ে ৫টায় বলাইশিমুল মাঠে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রকল্পের পক্ষে মানববন্ধন করেন। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম ও ওসি আলী হোসেন পিপিএম অংশ গ্রহণ করেন।

স/বি