ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহের মহেশপুর থেকে আটক নব্য জেএমবির ২ সদস্য রিমান্ডে

admin
মে ১৫, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে মহেশপুরের বজরাপুরের জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবির সদস্য বাড়ির মালিক জহুরুল হক ও তার ছেলে জসিম উদ্দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জহুরুল হক ও তার ছেলে জসিম উদ্দিনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক জহুরুল হককে ৫ দিনের ও ছেলে জসিমকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়া একটি জঙ্গি আস্তানার সন্ধায় পায়। সেখানে অভিযান চালালে আত্মঘাতি বোমা হামলায় নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহ ও পুলিশের গুলিতে তুহিন নিহত হয়। সেখান থেকে আটক করা হয় বাড়ির মালিক জহুরুল হক ও তার ছেলে জসিমকে।

স/এষ্