ঢাকাশুক্রবার , ১২ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চলে গেলেন বঙ্গবন্ধুর আরেক সৈনিক 

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১২, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চলে গেলেন বঙ্গবন্ধুর আরেক সৈনিক 

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং একজন আপাদমস্তক ভালো মানুষ মদনপুর ইউনিয়নের নরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিঁনি ৫ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা আগামীকাল শুক্রবার দুপুর ২:৩০ ঘটিকায় পশ্চিম নরেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুম খোরশেদ আলম ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিঁনি  মুজিব বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী- বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক- হায়দার জাহান ফারাস, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ মুজিবুল আলম হীরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দিলীপসহ আরও অনেকেই মরহুমের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক  প্রকাশ করেছেন।

স/বি