ঢাকাশুক্রবার , ১২ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ী আদালতে সাংবাদিক প্রবীর সিকদারের জামিন মঞ্জুর

abu naser
আগস্ট ১২, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ী আদালতে সাংবাদিক প্রবীর সিকদারের জামিন মঞ্জুর

 

আবু নাসের, ব্যুরো চিফ: একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় রাজবাড়ী আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান, দৈনিক বাংলা ৭১ পত্রিকার ও উত্তরাধিকার একাত্তর অনলাইন পোর্টালের সম্পাদক, সাহসী সাংবাদিক প্রবীর সিকদার।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১২ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুধাংশু শেখর হাওলাদার তাকে জামিন প্রদান করেন।

প্রবীর সিকদার এর পক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী জজ কোর্টের আইনজীবী নিরঞ্জন কুমার বাড়ৈ।

এর আগে প্রবীর সিকদার ঢাকা থেকে গোয়ালন্দ ঘাটে উপস্থিত হলে স্থানীয় প্রশাসন তাকে নিরাপত্তা প্রদান করেন। সেই সাথে রাজবাড়ী আদালত এলাকায় তার নিরাপত্তার জন্য প্রশাসনের বিভিন্ন বাহিনী উপস্থিত ছিলেন।

এ সময় দৈনিক বাংলা ৭১ পত্রিকার স্টাফ রিপোটার দিলিপ চন্দ্র, সাভার প্রতিনিধি তপু ঘোষাল, বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, সাংবাদিক আবু নাসের হুসাইন, দৈনিক গণকন্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জয়নাল আবেদিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় জামিনদার হিসেবে স্বাক্ষর করেন কালুখালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

ঢাকায় ফেরার পথে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের প্রভাষক, দিলরুবা ইয়াসমিন রুবী আমন্ত্রণে তার বাসায় লান্স করেন।