ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রশাসনের নির্দেশে বোয়ালমারীতে ফের চালু হচ্ছে বিআরটিসি বাস

abu naser
আগস্ট ১১, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রশাসনের নির্দেশে বোয়ালমারীতে ফের চালু হচ্ছে বিআরটিসি বাস

 

 

ফরিদপুর ব্যুরো: অবশেষে প্রশাসনের নির্দেশে ফরিদপুরের বোয়ালমারী থেকে ফের ঢাকার উদ্দেশ্য চালু হচ্ছে বিআরটিসির বাস। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বোয়ালমারী থেকে ফের ঢাকার গুলিস্তানের উদ্যেশ্যে বিআরটিসির একটি বাস ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর ফের বাস চলাচলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, মন্ত্রণালয়ের ও বিআরটিসি কর্তৃপক্ষের নির্দেশ আছে। তাই, আইগত কোনো সমস্যা না থাকলে আপাতত বাস চলাচলে আর কোনো বাঁধা নেই। বিআরটিসিকে ফের বাস চালাতে বলা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বাস মালিক সমিতির সাথে কথা বলেছি। বিআরটিসির বাস চলাচলে তাদেরও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে, এছাড়া বিআরটিসির বাস কেন চলবেনা? এ সংক্রান্ত কাগজপত্র মালিক সমিতির লোকজনদের প্রশাসনকে দেখাতে বলা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এব্যাপারে ফের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গণমাধ্যমকে বলেন, এ সংক্রান্ত তেমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। তবে, উদ্বুদ্ধ পরিবেশ নিরসনে বাস মালিক সমিতি ও প্রশাসন কাজ করছে। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে। তবে, আমরা কোনো যাত্রী সাধারণের ভোগান্তি হোক এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করতে দিবো না। তাছাড়া বিআরটিসির বাস চলাচলের ক্ষেত্রে সরকারের পরিবহণ আইনে মালিক সমিতির রুট পারমিটের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।

এদিকে বোয়ালমারী-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধ করার প্রতিবাদে ও ফের বাস চলাচলের দাবীতে ২১টি সংগঠন মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ফের বিআরটিসির বাস চালুর জন্য ‘একুশ সংগঠনের ২৪ ঘন্টার আল্টিমেটাম’ দেওয়া হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে তুমুল প্রতিবাদ।

অন্যদিকে, এ ঘটনা নিয়ে গতকাল বুধবার “ফরিদপুর থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিল মালিক সমিতি” ও আজ বৃহস্পতিবার “ফরিদপুরে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে ২১টি সংগঠনের মানববন্ধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন অনলাইন পোর্টালে।