ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এমডিএস কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি

admin
মে ১৫, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন মেজর ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট, গভার্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের উপর সপ্তাহান্তিক মাস্টার্স অব ‘ডেভলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস) কোর্সের সামার সেশনের ভর্তি আবেদন সীমা বাড়িয়ে গত ১ এপ্রিল, ২০১৭ ইং থেকে আগামী ০৬ জুলাই পর্যন্ত করা হয়েছে।

(এমডিএস) কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর রেহনুমা ফেরদৌস এ তথ্য জানান। ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে সংগ্রহ সংগ্রহ করা যাবে।

আবেদন করার যোগ্যতা:

(এমডিএস) কোর্সে ভর্তির জন্য আবেদনকারীকে কমপক্ষে স্নাতক/স্নাতক সমমান অথবা ডিগ্রী পাশ এবং সর্বনিন্ম সিজিপিএ ২.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষাঃ

আগামী ০৭ জুলাই, ২০১৭ইং অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার স্থানঃ সামাজিক বিজ্ঞান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীকে ৬ জুলাই (বৃহস্পতিবারের) মধ্যে (www.jkkniu.edu.bd) ওয়েব সাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পে-অর্ডার/ডিমান্ড ড্রাফ ৮০০ টাকা ব্যাংকে জমা দিয়ে ভর্তি ফর্ম সামজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে।

ভর্তি সহ বিস্তারিত বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অথবা ০১৭১৮৯০৪৪৮১, ০১৯১৪১৮১৯২২, ০১৮৬৪৯৫৯৫০২ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া অনুষদের নিজস্ব ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

স/এষ্