ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে ইয়াবাসহ যমুনা টিভির জেলা প্রতিনিধি হাসান আটক

admin
মে ১৫, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে কর্মরত বেসরকারী টেলিভিশন যমুনা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি )পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহর সংলগ্ন নতুনগাঁও এলাকার কামাল স্টোরের সামনে থেকে তাকে আটক করে। এ সময় ডিবি পুলিশ তল্লাসী করে মাহমুদুল হাসানের কাছ থেকে ৫ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মাদ্রক দ্রব্য আইনে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সোমবার আটক মাহমুদুল হাসানকে আদালতে প্রেরন করা হয়। ডিবি পুলিশের একটি সুত্র জানায়,মাহমুদুল হাসান একটি মাদক সিন্ডিকেট চক্রের সদস্য । তারা সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে জানান। তাছাড়া এই চক্রের সাথে রয়েছে আরো অনেক সদস্য যারা সাংবাদিকতা ঢাল হিসাবে ব্যবহার করে মাদকসহ নানা ধরনের অপরাধের সঙ্গে লিপ্ত আছে ।
আটককের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এস আই মোর্শেদ জানান, হাসানকে ৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

স/এষ্