কেন্দুয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, পারাপারে আতঙ্ক
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইল সড়কের আদমপুর হতে দুল্লী বৈরাটী সড়কে বিলঘোড়াইল খালের উপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া রাস্তাটিরও বেহাল দশা।
ফলে এ সড়কের যাতায়াতকারী পাইকুড়া, রোয়াইলবাড়ী, চিরাং ইউনিয়নের মানুষদের পারাপারে আতঙ্কিত হতে হয়। ৩ কি.মি. এই সড়কটির পাশে রয়েছে প্রাচীন বৈরাটী গৌরিআশ্রম, বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাটি মাদ্রাসাসহ দুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈরাটী বাজার। এ সড়ক দিয়ে প্রতিদিন ৩ ইউনিয়নের মানুষ শত শত সিএনজি অটোগাড়ী, মোটর সাইকেলে যাতায়াত করেন।
তাছাড়া এলাকার মানুষদেরর বাড়ি-ঘর নির্মাণে ইট, বালু, রট ও সিমেন্ট ইত্যাদি নিয়ে বড় গাড়িগুলো ঝুঁকিতে যাতায়াত করে। দুল্লী গ্রামের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী চৌধুরী কাজল জানান, ১৯৯৬ সনে দাতা সংস্থা এশিয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ৪ মিটার + ৪৫ মিটার বক্সকালভার্টটি এল.জি.ই.ডি ৮ লাখ ৬৬ হাজার ১শ ২৯ টাকায় ১৫জুন ১৯৯৬ সনে নির্মাণ করেন। তখনই নি¤œমাণের নির্মাণ হয়েছে বলে অভিযোগ উঠে। ২৬ বছর হয়েছে ব্রিজের বয়স। এখন এটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
তাছাড়া ১৯৯৮ সনে তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় কেন্দুয়ায় এলে দুল্লী বৈরাটীর এই রাস্তাটিসহ বেশ কিছু রাস্তা পিচ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দেওয়া পিচের এই রাস্তাটির ২৪ বছর হয়েছে। এর মধ্যে সংস্কার না হওয়ায় এখন খুবই বেহালদশা। অনতি বিলম্বে ৩ কিমি রাস্তাসহ ব্রিজটি করা এলাকাবাসীর দাবি।
দুল্লী গ্রামের সুমন মিয়া, অটো চালক রতন মিয়া ও সঞ্জু মিয়া জানান, প্রায় প্রতিদিনই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। গাড়ি উল্টে পড়ে অনেকেরই হাত-পা ভেঙ্গেছে। ব্রিজ ও রাস্তাটি দ্রæত মেরামত করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এল.জি.ই.ডি) মোজাম্মেল হোসেন বলেন, আমি এখন মিটিং এ আছি। পরে কথা বলব। পরে ২ ঘন্টা চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স/বি

