ঢাকারবিবার , ১৪ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোর বাঘার পাড়ার আমজাদ রাজাকারের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

admin
মে ১৪, ২০১৭ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর ব্যুরো : ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যশোর বাঘারপাড়া উপজেলার রাজাকার আমজাদ মোল্লা গং-এর মামলার দায়িত্ব গ্রহণ করেছে । রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। এসময় সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুমসহ কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে কাজী মুকুল সাংবাদিকদেও উদ্দেশ্যে বলেন, গত ৭ মে যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের কাছে বাঘারপাড়ার রাজাকার আমজাদ মোল্লা গংয়ের বিচার দাবি করে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ ও নথিপত্র প্রদান করা হয়। তারই প্রেক্ষিতে শাহরিয়ার কবির ঢাকায় ফিরেই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে জানালে ট্রাইব্যুনাল মামলাটির দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনাল তদন্ত কমিটি নির্ধারণ করেছেন। বাঘারপাড়াবাসী সহযোগিতা করলে অভিযুক্ত সাজাপ্রাপ্ত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স/এষ্