ঢাকাশুক্রবার , ৫ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় বাদ পড়া ভোটারের ছবি তোলা হয়েছে মধ্যরাত পর্যন্ত

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৫, ২০২২ ৩:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বাদ পড়া ভোটারের ছবি তোলা হয়েছে মধ্যরাত পর্যন্ত

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর কার্যক্রম শুরু হয় ১০ জুন, সদর উপজেলার ০৬ নং লক্ষীগঞ্জ ইউপিতে। ৩ এবং ৪ আগস্ট/২০২২ উপজেলার বাদ পড়া ভোটারের ছবি তোলা হয় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত।

বাহিরের জেলায় কর্মরত নানা পেশাজীবি লোকজন প্রচন্ড গরমের মধ্য সারাদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছবি তুলেছেন উপজেলার হলরুমে। ৭ জন কম্পিউটার অপারেটর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটার তালিকার হালনাগাদ কাজ সম্পন্ন করেন। এতে প্রায় ১৫ শত নতুন ভোটারের তথ্য, ফিঙ্গার প্রিন্ট, আইরিশ, সাক্ষরসহ ছবি তুলেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইদি আমীন সন্ধ্যায় জানান, সাড়ে ৮% ভোটার হবে। যত রাতেই হোক উপস্থিত প্রত্যেকের ছবি তোলা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হলরুমে গিয়ে দেখা যায়, কম্পিউটার অপারেটরগণ ভোটার তালিকার হালনাগাদ কাজ সম্পন্ন করে সরঞ্জামাদি গোছাচ্ছেন।

স/বি