কেন্দুয়ায় জাতীয় শোক দিবসসহ বিভিন্ন কর্মসূচী পালনে
উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ আগষ্ট) মুজিবপুত্র শেখ কামালের ৫ আগষ্ট ৭৩তম জন্ম বার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী এবং ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল ভূঞা, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এবাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, সাংবাদিক রাখাল বিশ্বাস, সমরেন্দ্র বিশ্বশর্মা, আশ্রাফ উদ্দিন ভূঁইয়া, শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, শিক্ষক শহীদুল হক, সিরাজুল ইসলাম, সুসেন সাহা, বদিউজ্জামান বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি, কামরুজ্জামান খান সোহাগ প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
স/বি

