কেন্দুয়ায় ছবিসহ ভোটার হালনাগাদ কর্মসূচীর সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত
কেন্দুয়া প্রতিনিধি– নেত্রকোনার কেন্দুয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী/২০২২ বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীগণ বাড়ী বাড়ী গিয়ে ২৩ আগষ্ট হতে ১৩ সেপ্টেম্বর তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে কেন্দ্য়ুা উপজেলা প্রশাসন কর্তৃক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, সাংবাদিক রাখাল বিশ্বাস, সমরেন্দ্র বিশ্বশর্মা, শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, জাকির আলম ভূঁইয়া, কামরুজ্জামান খান সোহাগ, আব্দুস সালাম বাঙালি, লুৎফুর রহমান আকন্দ, মাহবুব আলম বাবুল, এড. সারোয়ার জাহান কাউছার, এনামুল কবির খান, শাহীন মিয়া, ফজলুর রহমান প্রমূক বক্তব্য রাখেন।
স/বি

