নগরকান্দায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকালে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোবহান মাষ্টারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মারুফ হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, ফুলসূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা কৃষকলীগের সভাপতি জিন্না সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন প্রমূখ।

