আটপাড়ায় শফিকুল ইসলাম কাজলের জানাযা অনুষ্ঠিত
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- গতকাল (সোমবার) দিবাগত রাত ১২:৪৫ মিনিটে শফিকুল ইসলাম কাজল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন)। তাহার পৈত্রিক নিবাস নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়াইল গ্রামে।
তিনি বড়াইল গ্রামের মৃত ফজলুর রহমানের একমাত্র পুত্র। পেশাগত কারণে তিনি বড়াইল থেকে আটপাড়া উপজেলা এসে রং মিস্ত্রীর কাজের সাথে জড়িত ছিলেন। তিনি আটপাড়া উপজেলায় বানিয়াজান গ্রামে নিজ বাড়ীতে শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি সকলের নিকট অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন।
তাহার জানায আটপাড়া শেখ রাসের মিনি স্টেডিয়ামে বহু লোকের সমাগমের মাধ্যমে সম্পন্ন হয়। জানাযার নামাজের ইমামতি করেন দ্বিতীয় পুত্র হাফেজ রেজুয়ান। জানাযা শেষে বানিয়াজান গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। তাহার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
স/বি

