নেত্রকোনায় ফ্রিজের ডিসকাউন্টে জালিয়াতি, জরিমানা ৩০ হাজার টাকা
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ আজ (১ আগস্ট) সোমবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের ছোট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা অভিযান পরিচালনা করেন। অভিযানে মনি ইলেকট্রনিক্সে ধরা পড়ে নির্ধারিত মূল্যের চেয়ে ফ্রিজের গাঁয়ে বেশি মূল্য লিখে তার উপর ২০% ডিসকাউন্ট দিয়ে বিক্রির অভিনব প্রতারণার চিত্র।
KRT 315GB কনকা ফ্রিজের নির্ধারিত মূল্য- ৪৩ হাজার ২ শত ২০ টাকার পরিবর্তে ৪৯ হাজার ৭ শত টাকা লিখে তার উপর ২০% ডিসকাউন্ট দিয়ে ৩৯ হাজার ৭ শত ৬০ টাকা লিখে বিক্রি করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় অভিযুক্ত মনি ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা’র সহকারী পরিচালক মোঃ শাহ্ আলম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
স/বি

