নবাবগঞ্জ দোহার প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রোববার সাথী(১৭) ও ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী ঝুমা রানী মন্ডল (১৪) নামে দুই কিশোরীর রহস্য মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাথী শোল্লা ইউনিয়নের আজগড়া গ্রামের শ্রী জন্টু বেপারীর মেয়ে ও কৈলাইলের ভাঙ্গাভিটা গ্রামের প্রবাসী বিপ্লব সরকারের স্ত্রী। ঝুমা পার্শবতী দক্ষিণ শোল্লা গ্রামের প্রকাশ চন্দ্র মন্ডলের কন্যা।
এলাকাবসী জানায়, সাথীর ১বছর আগে ভাঙ্গাভিটা গ্রামের বিজয় সরকারে ছেলে বিপ্লব সরকারের সাথে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় শশুর বাড়ির এলাকায় এক যুবকের সাথী সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে বাবার বাড়ী চলে যায়। এ নিয়ে বাবার বাড়ির এলাকার লোকজন তাকে সামাজিক ভাবে বয়কট করলে লজ্জা অপমানে রোববার সকাল ১০টায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ দিকে বাবা মার সাথে অভিমান করে ঝুমা রানী মন্ডলও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সমাজের লোকজনের অনুরোধে লাশ ময়না তদন্ত না করেই সৎকার কাজ শেষ করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই আজহারুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তানান্তর করা হয়। তবে থানায় অপমৃত্যু মামরা হয়েছে।
স/এষ্

