ঢাকারবিবার , ৩১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্ধর্ষ চুরি

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ৩১, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্ধর্ষ চুরি

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- গতকাল (শনিবার) দিবাগত রাত আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অফিস সূত্রে জানা যায়, পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচে টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নির্বাহী অফিসারের কার্যালয় ও পাশের দুইটি কক্ষের তালা ভেঙ্গে আলমারির ভিতরে থাকা ৪ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এবং বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

এছাড়া নির্বাহী অফিসের ভিতরে থাকা সি.সি. ক্যামেরার তার কেটে হার্ডডিক্স নিয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থল বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এলাকাবাসী জানান, উপজেলা চত্বরসহ বিভিন্ন হাটে-বাজারে ও বাসা-বাড়ীতে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে আমাদের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, আমার কার্যালয় থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্স চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, চুরি ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

স/বি