নগরকান্দা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় একটি র্যালি বের হয়ে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহির সসভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতার কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ সফি উদ্দি, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, কৃষক লীগের সভাপতি হাজী মোঃ জিন্নাহ সরদার, যুবলীগ সভাপতি দেলোয়ার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারহান মাহমুদসহ আওয়ামী লীগ ও অংঙ্গ-সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বগুণে দেশ এগিয়ে যাচ্ছে। তাই সব্বাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই।
স/এষ্

