ঢাকাশনিবার , ১৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘খালেদা ক্ষমতা পেলে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন’

admin
মে ১৩, ২০১৭ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ না করায় আগের অবস্থায়ই আছেন খালেদা জিয়া।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০- এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়েছে। ভিশন ২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ শে মার্চের কালো রাত সর্ম্পকে উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গেছেন।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/এষ্