ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় মৎস্য সপ্তাহে উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন এম.পি অসীম কুমার উকিল

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৪, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় মৎস্য সপ্তাহে উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন
এম.পি অসীম কুমার উকিল

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, পোন মাছ অবমুক্ত ও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল। এ উপলক্ষে আজ (২৪ জুলাই) সকালে এক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া বিভিন্ন মৎস্য উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, মৎস্য কর্মকর্তা রূপশ্রী দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, জেলা পরিষদের সদস্য মো: সুমন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, যুবলীগ যুগ্ম সম্পাদক আরমান কবীর নিলয়, ছাত্রলীগ সহ-সভাপতি রবিউল আওয়াল নিলু, সকল ইউ.পি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের সকল শ্রেণির নেতৃবৃন্দ প্রমূখ।

স/বি