ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ঘূর্ণিঝড়ে স্কুলঘরসহ গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৪, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ঘূর্ণিঝড়ে স্কুলঘরসহ গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি – দীর্ঘ অনাবৃষ্টি আর তীব্র দাবদাহের পর শনিবার (২৩ জুলাই) রাত পৌনে ৮টায় নেত্রকোনার কেন্দুয়ায় আকষ্মিক ঘুর্ণিঝড়, বজ্রপাত ও প্রচুর বৃষ্টি হয়েছে। ঝড়ে কেন্দুয়া পৌরসভাধীন আলহাজ্ব আতিকুর রহমান ভূঁইয়া একাডেমির আংশিক অফিসঘর, সপ্তম, অষ্টম, নবম শ্রেণির শ্রেণিকক্ষ ও বারান্দাসহ গাছপালা ভেঙ্গে পড়েছে।

এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক শারমিন রুখসানা জানান। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙ্গে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩০টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বলে কেন্দুয়া পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মুজিবুর রহমান জানান। অপরদিকে কেন্দুয়া সদরের ডাকবাংলোর সামনের রেন্টিগাছের বড় একটি ডাল ভেঙ্গে পড়ে।

এতে অল্পের জন্য রক্ষা পায় আফসান ভ্যারাইটিজ ষ্টোর ও একটি কসমেটিক্সের দোকান। এছাড়া শনিবার রাতব্যাপি বৃষ্টিপাতে আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও নতুন সড়কের একটি পুকুরপাড়ের সি.সি ঢালায় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মুজিবুর রহমান জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে আকষ্মিক ঝড়ো হাওয়ার সাথে ঘুর্ণিঝড় ও বৃষ্টি শুরু হয়। ৩/৪ মিনিটের ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানের ৭০/৮০ জায়গায় গাছের ডাল ভেঙ্গে পড়ে।

এতে অন্তত ৩০ জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। রাত থেকে পর দিন রোববার দুপুর পর্যন্ত কাজ করে বিদ্যুতের লাইন চালু করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি। মিটিংয়ের ব্যস্ততায় খোঁজ নিতে পারিনি। খোঁজ নিয়ে জানাতে পারবো।

স/বি