ঢাকাশনিবার , ১৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে ‘স্বপ্ন’ সাহিত্য পত্রিকার যাত্রা শুরু

admin
মে ১৩, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের দ্বারা প্রথমবারের মত ‘স্বপ্ন’ নামের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছে। পত্রিকার ১ম সংখ্যা প্রকাশ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২ টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পত্রিকার নির্বাহী সম্পাদক আতিকুর রহমান অনির সঞ্চালনায় পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান, ড. মোঃ বাকী-বিল্লাহ বিকুল, সপ্নে’র সম্পাদক জি.কে. সাদিক, ইবিসাসের সভাপতি মোস্তফা যুবাইর আলম, প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী ।

বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত প্রাঙ্গন। নিজের ভিতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে মাধ্যম প্রয়োজন। আর লুকিয়ে থাকা প্রতিভাকে স্বপ্ন সাহিত্য পত্রিকার মাধ্যমে তারা প্রকাশ করল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা-চেতনা ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ পায়। পাশাপাশি সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়। এ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলা বিভাগের শিক্ষার্থীরা প্রথমবারের মত ‘স্বপ্ন’ নামের এ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সাহিত্য চর্চার ক্ষেত্রে সাহিত্য পত্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন।

সাহিত্য পত্রিকাঠ গুরুত্ব সম্পর্কে প্রফেসের ড. গৌতম কুমার দাস বলেন, ‘সাহিত্যের মাধ্যমে অনুভূতি প্রকাশে এ ধরণের সাহিত্য পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সাহিত্য পত্রিকাগুলো চাইলে সারা বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারে।’

স/এষ্