ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৩, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রাখাল বিশ্বাস, আবুল কাশেম আকন্দ, শাহ আলম প্রমূখ।

মৎস্য কর্মকর্তা মাজহারুল আলম জানান, জরিপে বিশ্বে মাছ চাষে বাংলাদেশ ৫ম স্থানে রয়েছে। এ বছর কেন্দুয়া উপজেলায় মাছের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৭শ ২৫ মেট্টিক টন। এর মধ্যে চাহিদা রয়েছে ৮ হাজার ৩শ ৯০ মেট্টিক টন।

উপজেলায় জলমহাল রয়েছে ৪৮টির মধ্যে তালিকাভুক্ত ৩৪টি। পুকুর রয়েছে ৮ হাজার ৪শ ৩০টি, নদী ৪টি, হাওর ১টি, খাল ১৩টি, বাণিজ্যিক খামার ১৫৫টি, বিল ৫৫টি, প্লাবণ ভূমি ৪০টি, মৎস্য নার্সারি ৩৯টিসহ হ্যাচারীও রয়েছে। অনুষ্ঠানে ৭দিনের নানা কর্মসূচির কথা জানানো হয়।

স/বি