মানিকগঞ্জে ঘিওরে নববধূর গলাকাটা লাশ উদ্ধার
কৃষ্ণ চন্দ্র রাজবংশী : মানিকগঞ্জের ঘিওরে স্বামীর বাড়ির একটি বন্ধ কক্ষ থেকে নববধূ সুমি আক্তারের (২২) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ঘিওর উপজেলার শোলধারা গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত গৃহবধু সুমি আক্তার উপজেলার কাকজোর এলাকার রহম আলীর ছোট মেয়ে। মা রৌশনারাকে আশংখ্যজনক অবস্থায় সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। স্বামী রূপক মানিকগঞ্জ জজকোর্টে মুহুরির কাজ করেন।
দুই মাস আগে তাদের বিয়ে হয়েছে।
এলাকাবাসীরা জানান বউ ও স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি লেগে থাকত। এলাকাবাসীর ধারণা, এদিন ও তাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়া এক পর্যায়, স্বামী তার স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। মেয়ের মা সে ঘটনা দেখে ফেললে তাকেও আহত করে রূপক পালিয়ে যায়।

এদিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, ‘আহত মাকে নিয়ে রাসেল মোল্লা রূপক হাসপাতালে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনা উদঘাটনের জন্য আমরা অনুসন্ধান শুরু করেছি। কিছু তথ্য পেয়েছি। কিন্তু তদন্তের স্বার্থে এটা বলা যাচ্ছে না।’
স/বি

