ঢাকাবৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষনা

abu naser
জুলাই ২১, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষনা
আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়। এ সময় ভূমিহীন-গৃহহীন জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ নির্মান ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে  উপজেলার ১০টি জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ ঘরের চাবী হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
এর আগে প্রথম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১১০টি, ৩য় পর্যায়ে ১০০টি এবং বৃহস্পতিবার জেলে পরিবারের মাঝে ১০টি ঘরের চাবি হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষনা করা হলো।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ প্রমুখ।