ঢাকাবৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তার ইন্তেকাল

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২১, ২০২২ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তার ইন্তেকাল

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম সাতপাই, চাঁনখার মোড় নিবাসী জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান খান স্ট্রোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১:০৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুর রহমান খান ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।

মরহুমের নামাজের জানাযা বাদ যোহর পশ্চিম সাতপাই পুকুরপাড় জামে মসজিদে ও বাদ আসর গ্রামের বাড়ি ফাইস্কায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকাজ সম্পন্ন হয়েছে।

মরহুমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ হাবিবুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, নেত্রকোনা জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাগণ, ডাঃ মোহাম্মদ আব্দুল গণি, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ আরও অনেকেই গভীর সমবেদনা জানিয়েছেন এবং নামাজের জানাযায় উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষে মরহুমের ভাতিজা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুস শহীদ খান সবুজ সকলের নিকট দোয়া চেয়েছেন।

স/বি