ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মালিক খসরু ও মহাসচিব হাবিবা রহমান খান এমপি

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২০, ২০২২ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মালিক খসরু ও মহাসচিব হাবিবা রহমান খান এমপি

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর জাতীয় নির্বাহী কমিটি ২০২২-২৪ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর ট্রাস্টি, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খান এমপি জনকল্যাণ পাঠাগার, নেত্রকোনা এর সভাপতি ও জাতীয় সংসদের মাননীয় সদস্য হাবিবা রহমান খান শেফালী।

নির্বাচনে অংশ নেন সাবেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সারাদেশের ৬০টি জেলার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সংগঠনটি সমগ্র দেশে বইপড়া আন্দোলন ছড়িয়ে দিতে গত ২০০৮ সাল হতে দেশব্যাপী গ্রাম ভিত্তিক গণপাঠাগারের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ছাত্র ও যুব সমাজকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতে ফিরিয়ে আনতে বা বিরত রাখতে পাঠাগারগুলোর সাথে কাজ করে যাচ্ছে।

বর্তমানে সারাদেশে প্রায় ৩ হাজার বেসরকারি গ্রন্থাগারে প্রায় ১৫ লক্ষাধিক পাঠক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়মিত বইপাঠের সেবা নিচ্ছে এ পাঠাগার গুলোর মাধ্যমে।

সারাদেশে তৃণমূল পর্যায়ে এই গ্রামীণ পাঠাগারগুলো দীর্ঘদিন যাবৎ পাঠক সেবা পরিচালনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে সরকারি ভাতায় একজন লাইব্রেরিয়ান নিয়োগের ব্যবস্থা সময়ের দাবী। এই নিয়োগের মাধ্যমে পাঠাগারগুলো সার্বক্ষণিক পাঠকসেবা দিয়ে বইপড়া আন্দোলন জোরদার করে স্বাধীনতার সুফল এবং সোনার বাংলা গড়ার আন্দোলনে নতুন প্রজন্মের ভূমিকা উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মতামত দিয়েছেন নেত্রকোনা পাঠাগার আন্দোলনের নেতৃবৃন্দ।

তৃণমূল পর্যায়ে বই পড়া-আন্দোলন বাঙালি সংস্কৃতি বিকাশের হাতিয়ার হয়ে উঠুক। এ বিশ্বাসে নেত্রকোনা জেলায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, সাহাপুর,সদর, নেত্রকোনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গত এক বছরে জেলার ১৮ টি পাঠাগারকে সরকারি নিবন্ধন গ্রহণে সহায়তাসহ ২৮ টি পাঠাগারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ১১ টি গ্রন্থ প্রকাশ ও ৬ হাজার বই বিনামূল্যে পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করেছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছে।

স/বি