ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ১৯, ২০২২ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সোমবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হল রুমে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান জননেতা সদ্য প্রয়াত অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, প্রয়াত অধ্যাপক তফসির উদ্দিন খানের একমাত্র ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র এবং সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম. শফিকুল কাদের সুজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ।

উল্লেখ্য যে, সদর উপজেলার ২ বারের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খান গত বুধবার বিকাল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স/বি