ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় একটি গ্রামে আগুন আতংক, ২ মাসে ৯ বার অগ্নিকান্ড

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ১৯, ২০২২ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় একটি গ্রামে আগুন আতংক, ২ মাসে ৯ বার অগ্নিকান্ড

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ার আলমপুর নামে একটি গ্রামে আগুন আতংক বিরাজ করছে। দুই মাসের মধ্যে ৩ বাড়ির ৩টি ঘরসহ ৬টি খড়ের গ্যাঁদায় আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৭ জুলাই) রাত ৩টার দিকে মাসকা ইউনিয়নের ওই আলমপুর গ্রামের শাহআলম খন্দকারের বাড়ির গোছলাঘরে (কৃষি পণ্য রাখার ঘর) আগুন লাগে। এতে ৬ মন পাট এবং ৩শ আঁটি পাটশলাসহ খড় (গরুর খাদ্য) পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাদিফা আক্তার নামে এক কিশোরী আহত হন।

সোমবার (১৮ জুলাই) সরেজমিনে দেখলে গেলে আলমপুর গ্রামের শাহ আলম খন্দকার, রফিকুল ইসলাম খান, আব্দুল কাইয়ুম খন্দকার, ইলিয়াস খন্দকার, মোগল খাঁ, কামরুল ইসলাম খন্দকার, হাজু ফকির, জুবায়ের খন্দকার, জোসনা আক্তার, মনসুরা আক্তার জানান, উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে ৩ বছর আগে হঠাৎ ফকির বাড়ি ও খন্দকার বাড়ির কয়েকটি ঘর ও খড়ের গ্যাঁদাতে আগুন লাগে।

এরপর গত ২ মাস ধরে আলমপুর গ্রামের খন্দকার বাড়ি, ফকির বাড়ি ও খাঁ বাড়ির ৩টি ঘর ও ৬টি খড়ের গ্যাঁদায় ৯ বার আগুন লাগে। এতে গ্রামের মাঝে আগুন আতংক দেখা দেয়। এ বিষয়ে গত শনিবার (১৬ জুলাই) মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, আওয়ামীলীগ নেতা শহীদুল হক ফকির বাচ্চু, সঞ্জুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ দরবার করা হয়।

এরই মধ্যে সোমবার রাতে শাহ আলম খন্দকারের বাড়ির একটি গোছালা ঘরে আগুন লাগে। তারা জানান, কে বা কারা এ আগুন লাগিয়ে তা বলতে পারছি না। এব্যাপারে পুলিশকে অবহিত করলে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি বলেন, আমরা বিষয়টি নিয়ে দেন-দরবার করেছি। কয়দিন পর পর আগুন লাগার ঘটনায় তাদের মাঝে ভয় আতংক কাজ করছে। তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

স/বি