ঢাকাশুক্রবার , ১৫ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১

abu naser
জুলাই ১৫, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১

 

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. ছামিরুল মন্ডল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

শুক্রবার (১৫ জুলাই) সকালে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার জয়বাংলা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।  আটক ছামিরুল মেহেরপুর জেলার রাজনগর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।

জানা যায়, ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি মেহেরপুর হতে ফেন্সিডিলের চালান নিয়ে পিকআপ যোগে ফরিদপুর হাইওয়ে রাস্তা ব্যবহার করে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. ছামিরুল মন্ডলকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, আটক ছামিরুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পিকআপ যোগে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।