তারাকন্দায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি কামরুল ইসলাম খান-ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ ।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে সড়কের পাশে কাদাঁ পানিতে এক নারীর মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ ঘটনা স্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এবিষয়ে জান্তে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমান ৫০ বছর হবে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স/বি

