ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ৫, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় সেফটি টেংকির ভিতর থেকে মঙ্গলবার দুপুরে আব্দুস ছামাদ (১৪) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার হয়েছে।

জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকির ভিতর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছেন। তিনি একই ইউনিয়নের দাদরা গ্রামের মোঃ শাজাহানের পুত্র।

পরিবারের সদস্যরা জানান, আব্দুস ছামাদ ভাড়ায় অটোরিকশা চালানোর জন্য সোমবার বিকেলে বাড়ি হতে বের হয়ে যায়। রাত ১০ টার দিকে পঙ্গুয়াই স্কুলের পাশে অটোরিকশা পাওয়া গেলেও আব্দুস ছামাদ নিখোঁজ ছিলো। লোকজন মঙ্গলবার সকালে পঙ্গুয়াই স্কুলের বাথরুমের ট্যাংকির ঢাকনা ভাঙা ও ভিতরে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ তার উদ্ধার করেছেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হচ্ছে। ঘাতকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য প্রযুক্তি টিমসহ আমরা কাজ করছি।