চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও শপথ গ্রহণ করেন নতুন নির্বাচিত কমিটি।
শুক্রবার বিকাল ৫টায় এফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নব নির্বাচিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর জানান, শপথ গ্রহণ মানেই ক্ষমতা হস্তান্তর নয়।
শপথ গ্রহণের পর নব নির্বাচিত সহ-সভাপতি রিয়াজ বলেন, যারা ভোট দিয়ে আমাদের মালা উপহার দিয়েছেন। আমরা যেন আপনাদের দায়িত্ব পালন করতে পারি। বাংলা চলচ্চিত্র থেকে ভূত তাড়াতে ফারুক ভাইয়ের লাঠিটা চাই।
চিত্রনায়ক জায়েদ খান বলেন, ভোটরদের কাছে কৃতজ্ঞ তারা আমাদের নির্বাচিত করেছেন। শিল্পীরা সবাই এক কাতারে এসেছে। শিল্পীদের ভাগ্য নিয়ে কেউ খেলবে সেটা হতে পারে না। শিল্পী সমিতিসহ সকল সমিতিকে সাথে নিয়ে জোট গঠন করে দেশের চলচ্চিত্রকে বাঁচাতে কাজ করবো। চলচ্চিত্রকে বাঁচাতে শুধু শিল্পী সমিতি নয় পুরো ইন্ডাস্টি ঐক্যবদ্ধ হয়েছে।
চিত্রনাইকা পপি বলেন, ভোটে পাশ করবো সাহস ছিল না।
অভিনেতা মিশা সওদাগর বলেন, এটা শিল্পীদের বিজয়। এটা আমার মাকে রক্ষা করার বিজয়। শিল্পীদের অধিকার রক্ষায় পিছ পা হবো না। অধিকার রক্ষায় শক্তিশালী উপদেষ্ঠা কমিটি গঠন করা হবে। কথায় নয় কাজ করে দেখাব।
শপথ অনুষ্ঠানের পর চিত্রনায়ক ফারুক বলেন, ভালোবাসা নিতে চাই, দিতে চাই। সবাই মিলে চলচ্চিত্রকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। শিল্পীরা সবাই আমার পরিবারের সদস্য। আগ্রাসান মোকাবেলায়া সবাইকে সজাগ থাকতে হবে। আশির দর্শকে শিল্পী সমিতি গঠন করেছি। কিছু লোক এই শিল্পী সমিতিককে ধ্বংস করতে চায়। তারা এখনও ষড়যন্ত্র করছে। পরিচালক, প্রযোজক, কলা-কৌশলী, হল মালিক সবাই মিলে ফিল্ম ইন্ডাস্টি। ২৫ বছর পর আমি এখানে এসে বসেছি।
মামলার বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন দেখেছি। এত সুন্দর নির্বাচন দেখিনি। সবাই ঐক্যবদ্ধ হন। ইন্ডাস্টি বাঁচান।
এরআগে বৃহস্পতিবার ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন।
আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বরাবর আদালত এ নির্দেশনা দেন।
চিঠিতে জানানো হয়েছে রমিজ উদ্দিন নামের এক অভিনেতা ও প্রযোজক-পরিবেশক শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের আবেদন করেছেন। সে মোতাবেক নির্বাচিত ২১ জন এবং নির্বাচন সংশ্লিষ্ট আরও ৪ জন এ চিঠি পাবেন।
উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর। তিনি মোট ২৫৯ ভোট পেয়েছেন। আর ওমর সানী পান ১৫৩ ভোট। পরে ভোট পুনঃগণনার পর ওমর সানী ৯ ভোট বেশি পান। সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে জয়ী হন জায়েদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিত হাসান। তিনি পেয়েছেন ১৪৫ ভোট ।
স/এষ্

