ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের জায়গা দখল করে বাড়ী নির্মানের অভিযোগ

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ৪, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের জায়গা দখল করে বাড়ী নির্মানের অভিযোগ

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের গৌরীপুরে পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মান করে নিজের বাড়ি তৈরী করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কামাল হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের প্রতিবেশী সালাম,সাদেকুলের সাথে দীর্ঘ দিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলছে। বিরোধ চরমে চলে গেলে স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ করে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি. সদস্যবৃন্দ, স্থানীয়রা মিলে দু”পক্ষকে ডেকে বিবাদমান জায়গাটি বিদ্যালয়ের নামে দিয়ে দেয়ার কথা বলেন এবং তারা সেই জায়গা বিদ্যালয়কে ছেড়ে দেন।

পরে গৌরীপুর থানার ওসি ও স্থানীয় এডভোকেট সাংবাদিক জসীম উদ্দিন আহমেদ বিদ্যালয়ের পিছনে বিবাদমান জায়গায় চুড়ান্ত সীমানা পিলার পুতে নির্ধারন করেন। এ বিষয়ে ২৯ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এর কার্যালয়ে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মাবুবুর রহমান, সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক ওমর ফারুক, সাবেক সদস্য অভিযোগ কারী মোঃ কামাল হোসেন, সালাম,সাদেকুল, আঃ রাশিদ বিএসসি’র উপস্থিতিতে ১৮ জুলাই বিরুধপূর্ন জায়গা মাপঝোক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদ-উল আযহা ও গ্রীষ্মের ছুটিকে কাজে লাগিয়ে শুক্রবার (১লা জুন) টিনের বেড়া দিয়ে আড়াল বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম মাজহারুল ফেরদৌস নিজেই বিবাদমান জায়গাটি দখল করে সীমানা প্রাচীর নির্মান করছে। প্রধান শিক্ষক কতৃক বিদ্যালয়ের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি কোন জায়গা দখল করিনি। পরিচালনা পরিষদেই বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান করা হচ্ছে।

পরিচালনা পরিষদের সভাপতি মাবুবুর রহমান বলেন, প্রধান শিক্ষক কোন জায়গা দখল করেনি আমরা রেজুলেশন করে নিজেস্ব অর্থায়নে সীমানা প্রাচীর নির্মান করছি। নিজেস্ব অর্থায়নের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পরবর্তীতে কোন প্রকল্প আসলে আমরা তার থেকে ব্যায়কৃত অর্থ নিয়ে নিব। তিনি আরো বলেন বিবাদমান জায়গার মালিক অচিরেই এই জায়গা বিদ্যালয়ের নামে লিখে দিবে তাই আমরা সীমানা প্রাচীর করছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন জানান, বিষয়টি আমাকে জানানোর সাথে সাথে সীমানা প্রাচীর নির্মানের কাজ বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয় বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার্থে প্রযোজনীয় সব ব্যবস্থা গ্রহন করবো। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । সেই অভিযোগের তদন্ত অগ্রগতী বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা জানান, তদন্তের কাজ দ্রুত গতিতে যাচ্ছে।

অভিভাবক ও এলাকাবাসীদের প্রশ্ন এত অভিযোগ থাকার পরও কি ভাবে এই প্রধান শিক্ষক বহাল তবিয়তে রয়েছে। তার ঘুটির জোর কোথায় ? বিদ্যালয়ের শিক্ষা এবং শিক্ষকদের মান ও পরিবেশ রক্ষার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

স/বি