ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে এনটিভির ২০ তম জন্মদিন পালিত

abu naser
জুলাই ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে এনটিভির ২০ তম জন্মদিন পালিত
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানের মধ্যদিয়ে ফরিদপুরে স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। আরো বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোঃ শাজাহান, মফিজ ইমাম মিলন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশ্বজিৎ সাহা তনু, ব্লাস্টের নির্বাহী পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, জেলা পূজা উদযাপন কমিটি ফরিদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অশোক কুমার রাহুত বাপন, সাংস্কৃতিক কর্মী ডেবিট তমাল সাহা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেস ক্লাবের সহ সভাপতি সঞ্জীব দাস।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনের জগতে এনটিভি একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। একই সাথে নতুনত্ব এনেছে তাদের সংবাদ এবং অনুষ্ঠান গুলোতে। এছাড়া এনটিভি দীর্ঘ দিনে তাদের মানসম্মত অনুষ্ঠান প্রচার করে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। তারা এই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন  এবং ভবিষ্যতে আরো ভালো মানের মানসম্মত অনুষ্ঠান প্রত্যাশা করেন।