ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

abu naser
জুলাই ৩, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

 

 

ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সুবর্ণা বিশ্বাস(৩০) এবং তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস(৭) নিহত হয়েছে।

আজ রবিবার দুপুর দুই টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন শেখর ইউনিয়নের সচরাইল বাজারের পাশে কলি মাঝি রোডে ইটের ভাটার সামনে ট্রাক ও ভ্যানের সংঘর্ষের এ দূর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা রূপপাত ইউনিয়নের টেংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী ও প্রত্যাশা বিশ্বাস তার মেয়ে।

প্রতক্ষদর্শীরা জানায়, নিহত মা ও তার মেয়ে ভ্যান যোগে যাচ্ছিলো। এ সময় দ্রুতগতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।
এতে ভ্যানওয়ালা সামান্য আহত হলেও ভ্যানের যাত্রী দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন বলে এ সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে।