ঢাকাশনিবার , ২ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় শিশু ধর্ষনের অভিযোগে আটক–১

abu naser
জুলাই ২, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় শিশু ধর্ষনের অভিযোগে আটক-১

 

সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পাঁচ টাকার কয়েন হাতে ধরিয়ে দিয়ে সাত বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আর শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার গট্টি ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন কুমকুম মিয়া। তার বসয় ৫০ বছর। তিনি গট্টি ইউনিয়নের সিহংপ্রতাব পশ্চিমপাড়ার মৃত জুলফিকার আলী মিয়ার ছেলে। অভিযুক্ত দেলোয়ারের স্ত্রীসহ দুই ছেলে সন্তান রয়েছে। তারা সবাই ঢাকায় থাকেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসায় যাওয়া-আসার সময় অভিযুক্ত দেলোয়ার শিশুটির হাতে পাঁচ টাকার কয়েন হাতে ধরিয়ে দিয়ে বাড়ির পাশে একটি গরুর ফার্মে নিয়ে তাকে ধর্ষণ করে। গত কয়েকদিনে এভাবে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে শিশুটি জানায়।

সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, অভিযুক্ত দেলোয়ার হোসেন কুমকুম মিয়াকে আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ হয়নি।