ফারাহ’র মেয়ের মমি উদ্ধার কথা জানিয়েছে মিসরের পুরাতত্ব মন্ত্রী। পুরাতত্ব মন্ত্রী খালিদ আল আন্নি বলেন, মমিটি মিসরের দক্ষিণে ডারায়ুস সম্রাজ্যের করবস্থান থেকে উদ্ধার করা হয়। মমিটি একটি কাঠের বাক্সে সংবরক্ষিত ছিল। কাঠের বাক্সের গায়ে মিসরীয় প্রাচীন লিপি হায়রোগ্লেফিক দ্বারা খোচিত ছিল।
তিনি আরো বলেন, বাক্সের ভেতরে চারটি ক্যানওপিকের (এক ধরনের মিসরীয় পাত্র যার মধ্যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ করা হতো) মধ্যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষিত ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি যে রাজা ইমনিকামওয়ার মেয়ে। এই মমিটি পাওয়া গেছে রাজা ইমনিকামওয়ার পিরামিড থেকে ছয়শত মিটার দূরে।
তিনি আরো বলেন, আমরা এক মাস আগে রাজা ইমনিকামওয়ার নাম খচিত এই মমিটি পাই। পরীক্ষা-নিরীক্ষা করার পর আমরা নিশ্চিত হই এটি তার মেয়ের মমি।
এছাড়াও বাক্সটির ভেতরে ভাস্কর্য শিল্প অলংকৃত শিলালিপি সমন্বিত পাথর ছিল। যেখানে একটি নারী প্রতিকৃতি আঁকা ছিল।
রাজা ইমনিকামওয়ার ৪৬০০ বছর আগে ডারায়ুস সম্রাজ্যের শাসক ছিলেন। তিনি তার শাসন আমলে মোট চারটি পিরামিড তৈরি করেন।
স/এষ্

