আটপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন
অধ্যাপক অপু উকিল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আজ (মঙ্গলবার) সকালে আটপাড়ার ৭টি ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে। ত্রাণ সমাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার সাংসদ অসীম কুমার উকিলের সহধর্মীনি, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহমেদ, হাজী মোজাম্মেল হক, আবু নাসের তালুকদার মিলু, চন্দন কুমার সরকার, মহিবুজ্জামান খান লিটন, আরিফুজ্জামান খান টিটু, মো: সিদ্দিকুর রহমান, ইউ,পি চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মো: রোকন-উজ্জামান রোকন, মো: শাহজাহান কবীর, অখিল চন্দ্র দাস, মো: সায়েদুর রহমান তালুকদার, মো: শাহজাহান, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবীর নিলয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো: জিয়াঊল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: কবীর তালুকদার, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ছাত্রলীগ সহ-সভাপতি রবিউল আওয়াল লিলু, তরিক প্রমূখ।
অধ্যাপক অপু উকিল বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বত্র আপনাদের খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। এছাড়া দূর্যোগ মোকাবেলায় স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল ও উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে।
স/বি

