ঢাকাশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে বহিরাগতের হামলায় ঠিকাদার আহত, বাইক ছিনতাই

admin
মে ১২, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতের হামলায় শরিফুল ইসলাম নামে এক ঠিকাদার গুরুতর আহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় শরিফুলের মটরসাইকেল, মানিব্যাগে থাকা মোটা অংকের টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত শরিফুলকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ঠিকাদার শরিফুল বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান হলের সংস্কারের কাজ তদারকি করতে যায়। এসময় বহিরাগত সন্ত্রাসী বশির পেছন দিক থেকে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে শরিফ মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। হামলার এক পর্যায়ে শরিফ মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার কাছ থাকা মানি ব্যাগ, গুরুত্বপূর্ণ কাজগপত্র ও বাইকের চাবি ছিনিয়ে নেয়। এসময় আশেপাশের লোকজন এসে শরিফকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যায়। পরে বশির শরিফের মটরসাইকেল ও টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

ঠিকাদার শরিফুল সাবেক ছাত্রলীগ সভাপতির একান্ত অনুগত ও বশির সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি গ্রুপের বহিরাগত কর্মী। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। পূর্ব শত্রুতার প্রতিশোধ হিসেবে শরিফের ওপর অতর্কিত হামলা করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে বশির বলেন, ‘এর আগে শরিফ আমার ওপর গুলি চালিয়েছিল। তা সত্বেও সে কিভাবে ক্যম্পাসে ঘুরাফিরা করে। তাই তাকে মারধর করা হয়েছে।’

এব্যাপারে আহত শরিফুল ইসলাম বলেন, ‘আমি হলে ঢুকতেই বশির আমাকে মারধর করে মানি ব্যাগে থাকা ১৫/২০ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাজগপত্র ও মোটর সাইকেল ছিনতাই করে। পরে আমাকে গালাগাল করতে করতে বাইক নিয়ে চলে যায়। আমি এ ঘটনায় মামলা করব।’

স/এষ্