জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া থানার উদ্যোগে “মাদক কে না বলি” এ প্রতিপাদ্য বিষয়ে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী এক সভা বৃহস্পতিবার বিকালে পাটিখালঘাটার তারাবুনিয়া বাজারে অনুষ্ঠিত হয়। পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাসের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, থানার ওসি (তদন্ত) মোঃ ইউনুচ মিয়া, এস আই মোঃ আব্দুস সালাম, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
প্রধান অতিথি বলেন অবৈধ মাদকের উৎপাদন, সরবরাহ বন্ধ, মাদক পাঁচার ও চোরাচালান রোধ, মাদক অপব্যবহার রোধ কল্পে মাদক এবং জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং মুক্ত কাঠালিয়া গড়ার প্রত্যয় বব্যক্ত করেন।
স/এষ্

