আটপাড়ায় বন্যার্তদের মাঝে
নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ত্রাণ বিতরণ
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আজ মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান সরকারি সি.টি পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী বন্যার্ত ও শুনই ইউনিয়নের ভরতোষী আশ্রয়ণকেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের মাঝে নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুকনো খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি আশ্রয় কেন্দ্রে উপজেলা দূর্যোগ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম ও নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ এর সমন্বয়ে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সামাগ্রী সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রফিক উল্লাহ খান, প্রকল্প পরিচালক আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রধান শিক্ষক মো: কামাল উদ্দীন খান, ইউ.পি চেয়ারম্যান মো: রোকন-উজ্জামান রোকনসহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
স/বি

