আটপাড়া থানার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আজ মঙ্গলবার নেত্রকোণার আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল জেলা পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী’র নির্দেশে উপজেলার বানিয়াজান, সুখারী, দুওজ ও লুনেশ্বর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে নৌকা যোগ নিজে হাতে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার শামছুল হক, এস.আই শাহ মো: মেজবাহ, সামিউল, মাজহারুল, শহিদুল, সোহাগ, জাহিদ, জিয়া, মীর শহিদুর ও এ.এস.আই ফোর্স প্রমূখ।
উপকারভোগীর সাথে কথা বললে তারা জানান, পুলিশ আসলেই আমাদের বন্ধু। আমাদের এই দু’দুঃসময়ে তারা আমাদের পাশে থেকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তাদের এই মানবিকতা স্মরণিয় হয়ে থাকবে।
অফিসার ইনচার্জ জাফর ইকবাল বলেন, আমরা পুলিশ সুপার স্যারের নির্দেশে আটপাড়া থানার সকল পুলিশের সমন্বয়ে উপজেলার ৪টি ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
স/বি

