ঢাকাবুধবার , ২২ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২২, ২০২২ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কেগাতী ইউনিয়নের বন্যা কবলিত ৫টি পয়েন্টে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি সহস্রাধিক শুকনো খাবার প্যাকেট ও নগদ অর্থ বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম ফকির, গাজী মোজাম্মেল হক টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক, সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সম্পাদক টিটু দত্ত রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক এম. মোখলেছুর রহমান, ওসি মোঃ শাকের আহমেদ, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, যুবলীগ নেতা একেএম আজহারুল ইসলাম অরুণ, সারোয়ার আলম রুকন, আতিকুর রহমান আতিক, কাজী সুজন, রুবেল, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ খান, রুপক ও তন্ময় আহমদ প্রমূখ।

স/বি